ঝাড়গ্রামে হাতির তান্ডব, এলাকা জুড়ে আতঙ্ক - The News Lion

ঝাড়গ্রামে হাতির তান্ডব, এলাকা জুড়ে আতঙ্ক




দি নিউজ লায়ন ;  ঝাড়্গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। বুধবার সকাল থেকেই ঝাড়গ্রাম জেলার বিনপুর এলাকায় ও সাঁকরাইল ব্লক এর চুন পাড়া এলাকায় হাতির তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা ।যেভাবে ধান জমিতে গিয়ে হাতির  দল তাণ্ডব চালাচ্ছে তাতে বিনপুর এলাকা জুড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা। 


ঠিক তেমনি লোকালয়ে ঢুকে পড়েছে হাতির দল ,যার ফলে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। বিষয়টি বন দফতর কে জানালে ও হাতিগুলিকে অন্যত্র পাঠানোর কোন ব্যবস্থা করেনি বণ দফতর বলে স্থানীয় বাসিন্দারা জানান । যার ফলে হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা ।সেইসঙ্গে আতঙ্কের মধ্যে গ্রামবাসীরা রয়েছে বলেন তারা জানান। 


এছাড়াও  বুধবার সকাল থেকেই প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর দাপিয়ে বেড়াচ্ছে দাঁতাল হাতি। যার ফলে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর  চুনপাড়া এলাকার বাসিন্দার আতঙ্কের মধ্যে রয়েছেন। রাস্তায় যানচলাচল বন্ধ হয়েছে। রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে হাতি বিষয়টি  বন দফতর  কে জানানো হয়েছে ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বন দফতরের কর্মীরা।


 তারা রাস্তা থেকে হাতিটিকে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে যেভাবে দিনের বেলা এলাকায় হাতি দাপিয়ে বেড়াচ্ছে তাতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন ওই এলাকার গ্রামবাসীরা ।তাই হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন চুনপাড়া গ্রামের বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.